Mohammad Hafeez's Payment Due: পিসিবি থেকে বকেয়া পাওনার অপেক্ষায় প্রাক্তন টিম ডিরেক্টর মহম্মদ হাফিজ
প্রাথমিকভাবে জাকা আশরাফের সময়কালে চার বছরের জন্য পরিচালক হিসেবে হাফিজকে নিয়োগ করা হয়। তবে মোহসিন নাকভি পিসিবির দায়িত্ব নেওয়ার পরপরই মাত্র কয়েক মাসের মধ্যে পরিচালক হিসেবে তার মেয়াদ অকালে শেষ হয়ে যায়
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজের (Mohammad Hafeez) পাওনা আদায়ে দীর্ঘ বিলম্ব চলছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মহম্মদ হাফিজ, যিনি বিশ্বকাপের পরে পাকিস্তান পুরুষ জাতীয় দলের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তার মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার প্রাপ্য পরিশোধ করেনি। প্রাথমিকভাবে জাকা আশরাফের সময়কালে চার বছরের জন্য পরিচালক হিসেবে হাফিজকে নিয়োগ করা হয়। তবে মোহসিন নাকভি পিসিবির দায়িত্ব নেওয়ার পরপরই মাত্র কয়েক মাসের মধ্যে পরিচালক হিসেবে তার মেয়াদ অকালে শেষ হয়ে যায়। সূত্রের খবর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাসহ চুক্তিবদ্ধ টাকা পাননি হাফিজ। শত চেষ্টা করেও দেশে ফেরার পর মোহসিন নকভির সঙ্গে দেখা করতে পারেননি হাফিজ ফলে সমস্যা সমাধানের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে। হাফিজের নেতৃত্বে পাকিস্তান অজিদের বিপক্ষে টেস্ট সিরিজে ০-৩ এবং কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১-৪ ব্যবধানে হেরেছে। Pakistan Team Army Training: মাথায় পাথর তুলে পাহাড়ে উঠে পাক ক্রিকেট দলের সেনা শিবিরে সে কি প্রস্তুতি
দেখুন পোস্ট
Mohammad Hafeez was named team director during Zaka Ashraf's tenure as the chairman of the PCB management committee
Read More: https://t.co/xPMtwlKBne#PakistanCricket #PCB #MohammadHafeez @saleemkhaliq pic.twitter.com/lMUI8HS7gV
— Cricket Pakistan (@cricketpakcompk) April 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 07, 2024 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

