Big Bash League 2024-25: গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে মেলবোর্ন স্টার্সের নতুন অধিনায়ক মার্কাস স্টোইনিস

একাধিক সংস্করণে স্টার্সকে নেতৃত্ব দেওয়ার পরে গত বছর ভূমিকা থেকে সরে দাঁড়ান গ্লেন ম্যাক্সওয়েল, এখন সেই ভুমিকায় দায়িত্ব নেবেন স্টোইনিস। ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে আগের মরসুমে একবারই স্টার্সকে নেতৃত্ব দিয়েছিলেন এই ফাস্ট বোলিং অলরাউন্ডার

Big Bash League 2024-25: গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে মেলবোর্ন স্টার্সের নতুন অধিনায়ক মার্কাস স্টোইনিস
Marcus Stoinis and Glenn Maxwell (Photo Credit: Melbourne Stars/ X)

Big Bash League 2024-25: বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৪তম আসরে মার্কাস স্টোইনিসকে (Marcus Stoinis) নতুন অধিনায়ক ঘোষণা করেছে মেলবোর্ন স্টার্স (Melbourne Stars)। একাধিক সংস্করণে স্টার্সকে নেতৃত্ব দেওয়ার পরে গত বছর ভূমিকা থেকে সরে দাঁড়ান গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), এখন সেই ভুমিকায় দায়িত্ব নেবেন স্টোইনিস। ম্যাক্সওয়েলের অনুপস্থিতিতে আগের মরসুমে একবারই স্টার্সকে নেতৃত্ব দিয়েছিলেন এই ফাস্ট বোলিং অলরাউন্ডার। বিগ ব্যাশ লিগের ২০২২-২৩ মরসুমে স্টোইনিস স্টার্সের অধিনায়ক হওয়ার সুযোগ পাননি। সেই সময় ম্যাক্সওয়েল তার ভাঙা পায়ের কারণে বাদ পড়েন। তবে টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে অ্যাডাম জাম্পাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিল। স্টোইনিসকে স্টার্সের অধিনায়ক হিসাবে নিয়োগের সিদ্ধান্তটি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। কারণ তিনি গত মরসুমের শেষে এই দলের সাথে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেন। এর মানে আগামী ২০২৬-২৭ মরসুম পর্যন্ত এই দলে খেলবেন তিনি। David Warner: ব্যান সরতেই বিগ ব্যাশে সিডনি থান্ডারের নতুন অধিনায়ক ডেভিড ওয়ার্নার

মেলবোর্ন স্টার্সের নতুন অধিনায়ক মার্কাস স্টোইনিস

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 11, 2024 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).