Mahmudullah Century, BAN vs SA: বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরির সঙ্গে সবচেয়ে বরিষ্ঠ শতকবীরের তালিকায় মাহমুদউল্লাহ
যখন বাংলাদেশ মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে তখন নায়কোচিত শতক করেন বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ (Mahmudullah Riyad) ষষ্ঠ বয়স্ক ব্যাটসম্যান হয়েছেন। তিনি ৩৭ বছর ২৬ দিন বয়সে এই মাইলফলক স্পর্শ করেছেন। এই তালিকায় শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান (Tillakaratne Dilshan) ২০১৫ সালে হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৮ বছর ১৪৮ দিন বয়সে সেঞ্চুরি করে শীর্ষে রয়েছেন। গতকাল কুইন্টন ডি ককের (Quinton de Kock) দুরন্ত শতরানের সুবাদে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে রান তাড়া করতে নেমে যখন বাংলাদেশ মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে তখন নায়কোচিত শতক করেন বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ২৩৩ রানে অলআউট হওয়াটা মূলত মাহমুদউল্লাহর ১১১ রানের ইনিংসের কারণে। কিন্তু ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের ১৯৫ ইনিংসে চতুর্থ একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেন যেখানে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান ২২ রানের বেশি করতে পারেননি। SA vs BAN, CWC 2023: ডি কক ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, ১৪৯ রানের জয়ে অপ্রতিরোধ্য দেখাচ্ছে প্রোটিয়দের, টানা চার ম্যাচ হেরে বিদায়ের পথে সাকিবরা
That's a pretty good company to be in for Mahmudullah 👏 pic.twitter.com/SodrzX9Ov5
— Cricbuzz (@cricbuzz) October 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2023 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

