Anant-Radhika Wedding Puja Ceremony: অনন্ত-রাধিকার বিশেষ পুজোয় দেশি লুকে মহেন্দ্র সিং ধোনি-সাক্ষী, দেখুন ভাইরাল ছবি
একদিকে ধোনিকে ম্যাচিং জুতোর সাথে একটি কালো কুর্তা পাজামায় সপ্রতিভ দেখাচ্ছিল তেমনিই সাক্ষী সোনালি কাজ করা একটি ল্যাভেন্ডার রঙের লেহেঙ্গা পরেছিলেন
তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এবং তাঁর স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni) এখন যেন ফ্যাশন আইকন। বুধবার অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিশেষ পূজা অনুষ্ঠানে প্রায় সব থেকে আগেই উপস্থিত হন এই দম্পতি। দুজনে দারুণ দেশি লুকে সেখানে আসেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশী সময় নেয়নি। একদিকে ধোনিকে ম্যাচিং জুতোর সাথে একটি কালো কুর্তা পাজামায় সপ্রতিভ দেখাচ্ছিল তেমনিই সাক্ষী সোনালি কাজ করা একটি ল্যাভেন্ডার রঙের লেহেঙ্গা পরেছিলেন। তারা দুজনেই অনুষ্ঠানে প্রবেশের আগে আনন্দের সাথে ফটোগ্রাফারদের জন্য পোজ দেন। আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ায় আয়োজিত হয় পুজোর আসর। জানা গিয়েছে, হিন্দু বৈদিক রীতিনীতি মেনে বিয়ের উৎসব নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছে যার প্রধান অনুষ্ঠানগুলি শুক্রবার, ১২ জুলাই বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে। Dhoni Asking For Gift Video: জন্মদিনের কথা মনে করাতেই উপহার চাইলেন মাহি, দেখুন ভাইরাল ভিডিও
দেখুন ছবি
Lovely Mr. & Mrs. Mahi arrives at Anant Ambani's pre-wedding event. ❤️#MSDhoni #CricketTwitter pic.twitter.com/ujFXJofGeD
— Sportskeeda (@Sportskeeda) July 10, 2024
Coolest picture of the day 😍❤️@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/uNMrpX8aq6
— DHONIsm™ ❤️ (@DHONIism) July 11, 2024
😍💖#MSDhoni pic.twitter.com/FJMjUb7OdL
— Chakri Dhoni (@ChakriDhonii) July 10, 2024
MS Dhoni, Hardik Pandya and Ishan Kishan attended the Sangeet ceremony of Anant Ambani 🤩#MSDhoni #HardikPandya #CricketTwitter pic.twitter.com/2eJ7hR7dhx
— Sportskeeda (@Sportskeeda) July 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 11, 2024 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

