Dhoni Asking For Gift Video: জন্মদিনের কথা মনে করাতেই উপহার চাইলেন মাহি, দেখুন ভাইরাল ভিডিও

মুম্বইয়ে অনন্ত ও রাধিকার জমকালো সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন মহেন্দ্র সিং ধোনি

Dhoni Asking For Gift Video: জন্মদিনের কথা মনে করাতেই উপহার চাইলেন মাহি, দেখুন ভাইরাল ভিডিও
MS Dhoni & Sakshi (Photo Credit: ANI// X)

শুক্রবার মুম্বইয়ে ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে ভারত ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তার আসন্ন জন্মদিনের কথা মনে করিয়ে দেন। মুম্বইয়ে অনন্ত ও রাধিকার জমকালো সঙ্গীত অনুষ্ঠানে আমন্ত্রিত ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন মহেন্দ্র সিং ধোনি। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জাহির খান, কেএল রাহুল এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন, যা এটিকে গ্ল্যামারে ভরা তারকাখচিত ইভেন্টে পরিণত করে। একটি ভিডিওতে মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনিকে (Sakshi Singh Dhoni) অনুষ্ঠানস্থলের ভিতরে যাওয়ার আগে একটি ছবির জন্য পোজ দিতে দেখা গেছে। ছবির জন্য পোজ দেওয়ার সময় সংবাদমাধ্যমের এক কর্মী তাঁকে জন্মদিনের কথা মনে করিয়ে দেন। সাংবাদিক যখন বলে, 'জনমদিন আ রাহা হ্যায় স্যার পরসো' ধোনি ওই মন্তব্য শুনে বলেন, 'গিফট লেকে আনা (গিফট নিয়ে এসো)।' MS Dhoni & Sakshi Wedding Anniversary:  ধোনির ১৫তম বিবাহবার্ষিকীতে ভাইরাল স্ত্রী সাক্ষীর সঙ্গে উদযাপনের ভিডিও

দেখুন ভিডিও

 

View this post on Instagram

 

A post shared by Cricket Frenzy 🔴 (@cricket.frenzy)

সঙ্গীতানুষ্ঠানে বাকি ক্রিকেট তারকারা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 06, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).