County Championship: বাবার মতোই কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবার ইয়র্কশায়ারের অধিনায়কের ভুমিকায় জনি বেয়ারস্টো
ব্র্যাডফোর্ডে জন্ম নেওয়া বেয়ারস্টো ইয়র্কশায়ারের হয়ে ২০১৫ সালে সর্বশেষ কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই মরসুমে মাত্র নয়টি ম্যাচ খেলে ৯২.৩৩ গড়ে ১১০৮ রান করেছিলেন
County Championship: ১৯৮৪ থেকে ১৯৮৮ সময়কালে কাউন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করা প্রয়াত বাবা ডেভিডের মতোই ইয়র্কশায়ারের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। আগামী সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপের (County Championship) প্রথম বিভাগে এই নতুন দায়িত্ব নেবেন বেয়ারস্টো। ব্র্যাডফোর্ডে জন্ম নেওয়া বেয়ারস্টো ইয়র্কশায়ারের হয়ে ২০১৫ সালে সর্বশেষ কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই মরসুমে মাত্র নয়টি ম্যাচ খেলে ৯২.৩৩ গড়ে ১১০৮ রান করেছিলেন। ততদিনে তিনি ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন এবং সেই ইংলিশ সামারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলে ইংল্যান্ডকে অ্যাসেজ সুরক্ষিত করতে সহায়তা করেন। এখানে উল্লেখ্য, সেবারই শেষবার অ্যাসেজ জিতেছিল ইংল্যান্ড। এছাড়া টি-টোয়েন্টি ব্লাস্টে দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মালান (Dawid Malan)। ২০১৯ সালের শেষ দিকে মিডলসেক্স থেকে ইয়র্কশায়ারে পাড়ি জমানো মালানের দলে থাকছেন জো রুট (Joe Root) এবং হ্যারি ব্রুকের (Harry Brook) মতো তারকারা। Peter Lever Passed Away: চলে গেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে হাজার উইকেটের মালিক পিটার লিভার
বাবা ডেভিডের মতোই ইয়র্কশায়ারের অধিনায়কের দায়িত্বে জনি বেয়ারস্টো
A huge honour for Yorkshire's new County Championship captain, Jonny Bairstow pic.twitter.com/kKCSLT5tvz
— Rothesay County Championship (@CountyChamp) March 27, 2025
ইয়র্কশায়ারের অধিনায়কের ভুমিকায় জনি বেয়ারস্টো
Jonny Bairstow will lead Yorkshire in the County Championship this season.#CountyChampionship pic.twitter.com/ipIPpF0M4A
— Wisden (@WisdenCricket) March 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 03:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

