Keshav Maharaj Celebrating Ram Navami: কেশব মহারাজের রাম নবমী উদযাপন, পোস্ট শেয়ার করে দেখালেন ভক্তি

দক্ষিণ আফ্রিকার তারকা মহারাজ নিয়মিতই হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসছেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রাম মন্দিরের ভেতরের একটি সেলফি শেয়ার করেছেন। যেখানে লেখা 'সবাইকে রাম নবমীর শুভেচ্ছা, জয় শ্রী রাম!'

Keshav Maharaj Celebrating Ram Navami: কেশব মহারাজের রাম নবমী উদযাপন, পোস্ট শেয়ার করে দেখালেন ভক্তি
Keshav Maharaj at Ayodhya Ram Temple (Photo Credit: Keshav Maharaj/ Instagram)

Keshav Maharaj Celebrating Ram Navami: দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ (Keshav Maharaj) রামনবমী (Ram Navami) উপলক্ষ্যে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন এবং শ্রী রামের প্রতি তার গভীর ভক্তি প্রকাশ করেছেন। দক্ষিণ আফ্রিকার তারকা মহারাজ নিয়মিতই হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসছেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রাম মন্দিরের ভেতরের একটি সেলফি শেয়ার করেছেন। যেখানে লেখা 'সবাইকে রাম নবমীর শুভেচ্ছা, জয় শ্রী রাম!' গত বছর যখন তিনি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) হয়ে খেলতেন তখন দলের সঙ্গে অযোধ্যার রাম মন্দিরেও (Ram Mandir, Ayodhya) গিয়েছিলেন। শুধু তাই নয় মহারাজ মাঠে ব্যাটিং করতে নামার সময় প্রায়ই 'রাম সিয়া রাম' গানটি বাজানোর অনুরোধ করেন। তিনি একবার বলেন, 'এই গানটি আমার মনোযোগ বাড়ায়, এটি ঈশ্বরের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম।' এখানে উল্লেখ্য, মহারাজের প্রপিতামহ উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। David Warner Wishes Ram Navami: অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের রাম নবমী শুভেচ্ছা, দেখুন পোস্ট

কেশব মহারাজের রাম নবমী উদযাপন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 06, 2025 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).