Keshav Maharaj At Kamakhya Temple: রাজস্থানের শেষ লড়াইয়ের আগে কামাখ্যা মন্দিরে কেশব মহারাজ

রাজস্থান রয়্যালসের খেলোয়াড় কেশব মহারাজ গুয়াহাটির কামাখ্যা দেবী মন্দিরে যান

Keshav Maharaj At Kamakhya Temple: রাজস্থানের শেষ লড়াইয়ের আগে কামাখ্যা মন্দিরে কেশব মহারাজ
Keshav Maharaj (Photo Credit: Keshav Maharaj/ Instagram)

চলতি আইপিএল ২০২৪ (IPL 2024) এখন প্রায় শেষের দিকে এবং রাজস্থান রয়্যালস (RR) ইতিমধ্যেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছে। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালসের পয়েন্ট ১৩ ম্যাচে ১৬। এদিকে রাজস্থান রয়্যালস শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ খেলবে। গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কেশব মহারাজের (Keshav Maharaj) ছবি। রাজস্থান রয়্যালসের খেলোয়াড় কেশব মহারাজ গুয়াহাটির কামাখ্যা দেবী (Kamakhya Temple) মন্দিরে যান। যেখানে পুজো ও আশীর্বাদ নেন এই খেলোয়াড়। সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি। ছবিতে দেখা যাচ্ছে, মন্দির চত্বরে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন কেশব মহারাজ। Shubman Gill on GT Elimination: 'অনেক কিছু শিখলাম', গুজরাতের বিদায়ে শুভমনের পোস্ট

দেখুন পোস্ট

 

View this post on Instagram

 

A post shared by Keshav Maharaj (@keshavmaharaj16)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 17, 2024 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).