Indian Cricket Team Gifts PM Modi: এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দলের প্রধানমন্ত্রী মোদীকে 'ব্যাট' উপহার, দেখুন ছবি

আফগানিস্তানকে হারিয়ে এই বিশাল ইভেন্টে সোনাজয়ী ভারতীয় ক্রিকেট দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের সবার স্বাক্ষর সহ একটি ব্যাট উপহার দিয়েছে

Indian Cricket Team Gifts PM Modi: এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দলের প্রধানমন্ত্রী মোদীকে 'ব্যাট' উপহার, দেখুন ছবি
Asian Games Cricket Team Gifts Autographed Bat to PM Modi (Photo Credit: Johns./ X)

মঙ্গলবার প্রধানমন্ত্রী সোনাজয়ী ক্রিকেট দল এবং অন্যান্য এশিয়ান গেমসের পদকজয়ীদের সঙ্গে বৈঠক করেন। চিনের হাংঝুতে সদ্য সমাপ্ত এশিয়াডে ২৮টি সোনা সহ রেকর্ড ১০৭টি পদক জিতেছে এশিয়ান গেমস দল। সেখানে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ব্যাট উপহার দেয় ভারতীয় ক্রিকেট দল। আফগানিস্তানকে হারিয়ে এই বিশাল ইভেন্টে সোনাজয়ী ভারতীয় ক্রিকেট দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের সবার স্বাক্ষর সহ একটি ব্যাট উপহার দিয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'এশিয়ান গেমসে ভারতের পদক সংখ্যা দেশের সাফল্যেরই ইঙ্গিত দিচ্ছে। এশিয়ান গেমসে এখনও পর্যন্ত এটাই ভারতের সেরা পারফরম্যান্স। ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট যে, আমরা সঠিক পথেই এগোচ্ছি।' প্রধানমন্ত্রী আরও বলেন, আপনাদের কঠোর পরিশ্রম এবং সাফল্যের জন্য সারা দেশে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।' এই প্রথম এশিয়ান গেমসে ১০০টি পদকের মাইলফলক স্পর্শ করে ভারত। ICC Player of the Month Nominees: আইসিসির মাসিক সেরা মনোনয়নে শুভমন গিল-মহম্মদ সিরাজ

দেখুন ছবি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 11, 2023 03:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).