IND W Beat BAN W, Asia Cup 2024 Semifinal: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মহিলা দল

মাত্র ৮১ রান তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানার অপরাজিত ৫৫ ও শেফালি ভার্মার ২৬ রানের সৌজন্যে ১১ ওভারে ভারত ৮৩ রান করে সহজ জয় লাভ করে। শুরুতে রেণুকা সিং ও রাধা যাদব তিন উইকেট নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানে বাংলাদেশের মেয়েদের আটকে দেয়

IND W Beat BAN W, Asia Cup 2024 Semifinal: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মহিলা দল
IND W White-Ball Team (Photo Credit: BCCI Women/ X)

ডাম্বুলার রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার মহিলা এশিয়া কাপের (Women’s Asia Cup) প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে নবমবারের মতো মহিলা এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দল। মাত্র ৮১ রান তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানার অপরাজিত ৫৫ ও শেফালি ভার্মার ২৬ রানের সৌজন্যে ১১ ওভারে ভারত ৮৩ রান করে সহজ জয় লাভ করে। শুরুতে রেণুকা সিং ও রাধা যাদব তিন উইকেট নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানে বাংলাদেশের মেয়েদের আটকে দেয়। জয়ের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, 'আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। টিম মিটিংয়ে আমরা যা কথা বলেছি, ওরাও তাই করেছে। তারা যেভাবে বোলিং করছে তাতে সত্যিই গর্বিত। আমাদের উপর অনেক চাপ কারণ আমরা এশিয়ান ক্রিকেটে আধিপত্য বিস্তার করে চলেছি....নেটে আমরা কঠোর প্রস্তুতি নিচ্ছি। আমরা যা করে আসছি তা অব্যাহত রাখতে চাই।' SL W vs PAK W, 2nd Semi Final, Women Asia Cup 2024 Live Streaming: শ্রীলঙ্কা মহিলা বনাম পাকিস্তান মহিলা, দ্বিতীয় সেমিফাইনাল, মহিলা এশিয়া কাপ ২০২৪, সরাসরি দেখবেন যেখানে

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 26, 2024 05:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).