Ind vs Ban 2nd Test Day 2 Tea: ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের দৃঢ় পার্টনারশিপে ১ রানে পিছিয়ে ভারত
চা বিরতির সময় ভারতের সংগ্রহ ২২৬ রান ৪ উইকেটের বিনিময়ে
মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে না হতেই বাংলাদেশকে চাপে ফেলে দেয় ভারত। চা বিরতির সময় ভারতের সংগ্রহ ২২৬ রান ৪ উইকেটের বিনিময়ে। এই সেশনে একমাত্র উইকেট পড়ে বিরাট কোহলির। ঋষভ পন্থ (Rishabh Pant) ৮৬ ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৫৮ রানে অপরাজিত থেকে এই পর্ব শেষ করেন। ভারতের টপ অর্ডার ধসের পর পন্থ ও শ্রেয়স আইয়ারের মধ্যে হয় এই অপরাজিত জুটি। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম (Taijul Islam) ৩টি উইকেট নেন, লোকেশ রাহুল ১০, শুভমন গিল ২০ ও চেতেশ্বর পূজারা ২৪ রান করেছেন। বিরাট কোহলিকে (Virat Kohli) ২৪ রানে আউট করেন তাসকিন আহমেদ (Taskin Ahmed)।
Rishabh Pant and Shreyas Iyer share an unbeaten century stand ?#WTC23 | #BANvIND | ?: https://t.co/lyiPy1msJi pic.twitter.com/lHBfjbIlxp
— ICC (@ICC) December 23, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

