IND vs AUS 4th Test Day 4, Tea Break: অবশেষে বিরাটের শতরান, কোহলি-অক্ষরের ব্যাটিংয়ে ভারত পিছিয়ে ৮ রানে

বিরাট কোহলি- ১৩৫* (২৯১) এবং অক্ষর প্যাটেল- ৩৮* (৭৫)

IND vs AUS 4th Test Day 4, Tea Break: অবশেষে বিরাটের শতরান, কোহলি-অক্ষরের ব্যাটিংয়ে ভারত পিছিয়ে ৮ রানে
Virat Kohli, BGT 2023 (Photo Credit: ICC/ Twitter)

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের চতুর্থ দিন ভারত ৪ উইকেটে ৩৬২ রান তুলেছে। ক্রিজে রয়েছেন কোহলি-অক্ষর। তারা ৭৯ রানের জুটি গড়েছেন। কোহলি টেস্ট শতকের খরা কাটিয়ে উঠেছেন। শ্রীকর ভরত ৪৪ রান করে লায়ানের বলে ফিরে যান। ২০১৯ সালের নভেম্বরে শেষবার টেস্ট শতকের পর আজ ২৮তম শতক করে কোহলি খেলছেন ১৩৫ রানে। অজিদের বিপক্ষে এটি তাঁর অষ্টম শতক। ব্যাটিংয়ের পরিবেশ ভাল থাকার আশায়, কোহলি আজ এই সুযোগ কাজে লাগাতে চাইবেন। তৃতীয় দিনে বিরাট তাঁর অর্ধশতরানের সঙ্গে টেস্টে তাঁর ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারালেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিনে ২৩৫ বলে ১২৮ রানে শুভমন গিল নাথান লায়ানের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ছয় উইকেটের সুবাদে ৪৮০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 12, 2023 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).