ICC Men's Associate Cricketers of the Year: আইসিসির বর্ষসেরা সহযোগী ক্রিকেটার নির্বাচিত হলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস

দুবাইয়ে ওমানের বিপক্ষে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে একদিনের ক্রিকেটের বছর শুরু করেন ইরাসমাস।

ICC Men's Associate Cricketers of the Year: আইসিসির বর্ষসেরা সহযোগী ক্রিকেটার নির্বাচিত হলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস
Namibia captain Gerhard Erasmus (Photo Credit: IANS/ Twitter)

২০২২ সালের জন্য আইসিসির বর্ষসেরা সহযোগী (ICC's Associate Cricketers of the Year) ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড ইরাসমাস ( Gerhard Erasmus)। ২৭ বছর বয়সী ইরাসমাস এক বছরে একদিনের ক্রিকেটে ১০০০ রান সংগ্রহের কাছাকাছি পৌঁছেছিলেন। যার মধ্যে দুবাইয়ে ওমানের বিপক্ষে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে একদিনের ক্রিকেটের বছর শুরু করেন ইরাসমাস। এরপর ডানহাতি এই ব্যাটসম্যান ৮টি হাফসেঞ্চুরি করেন। এছাড়াও, নামিবিয়ার অধিনায়কত্বে ২১টি একদিনের আন্তর্জাতিকে ১৩টি জয় তুলে নিয়ে ক্রিকেট বিশ্বকাপ লীগ ২ (Cricket World Cup League 2) প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইরাসমাসের ব্যাটিং অবদানে শ্রীলঙ্কাকে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).