ICC CWC Qualifiers 2023: একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্বের দৌড় থেকে ছিটকে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিনটি হারের কারণে পয়েন্ট টেবিলের সব থেকে নিচে অবস্থান করছে আমেরিকা এবং পয়েন্টের নিরিখে এই বারের মতো বিশ্বকাপে প্রবেশের স্বপ্ন তাঁদের শেষ
আইসিসি একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৩-এর সুপার সিক্স রাউন্ড থেকে ছিটকে গেল আমেরিকা। তাঁদের স্বপ্ন ভঙ্গের কারন প্রত্যেকটি ম্যাচের পরাজয়। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে পরাজিত হয় তাঁরা। এরপর নেপালের বিপক্ষে ম্যাচে সায়ন জাহাঙ্গীর শতরান করলেও দুর্বল বোলিংয়ের কারণে তাঁরা ৬ উইকেটে পরাজিত হয়। শেষ ম্যাচে সায়ন ভালো খেলে ৭১ রান করলেও দলের তরফ থেকে কোনো সহযোগিতা পাননি। সেই ম্যাচেও শেষ পর্যন্ত ভালো বোলিংয়ের অভাবে ৫ উইকেটে সহজ জয় লাভ করে নেদারল্যান্ড। তিনটি হারের কারণে পয়েন্ট টেবিলের সব থেকে নিচে অবস্থান করছে আমেরিকা এবং পয়েন্টের নিরিখে এই বারের মতো বিশ্বকাপে প্রবেশের স্বপ্ন তাঁদের শেষ। ২৬ জুন তাঁরা শেষ ম্যাচে জিম্বাবয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। ICC CWC Qualifier 2023 Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড, সরাসরি দেখবেন যেখানে
USA are out of contention for the Super Six stage of the #CWC23 Qualifiers ❌ pic.twitter.com/rKwGEEVyM7
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 24, 2023 11:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

