ICC CWC Qualifier 2023 Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড, সরাসরি দেখবেন যেখানে
ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ঃ৩০টায়
আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ বাছাইপর্ব ১৮ জুন থেকে জিম্বাবয়ে শুরু হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল সুপার সিক্স পর্বে যাবে। সুপার সিক্স-এ গ্রুপ পর্বে বিপরীত গ্রুপের দলগুলোর বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের সবগুলো পয়েন্টই সুপার সিক্স পর্বে নিয়ে যাওয়া হবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার-সিক্স পর্ব শেষ হবে ৭ জুলাই এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালিস্ট দুই দল ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বাছাইপর্বে অংশ নেওয়া ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, জিম্বাবয়ে নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্র। 'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। SL vs Oman, ICC CWC Qualifiers 2023: হাসরাঙ্গার স্পিনের জাদু, শতরানের পার্টনারশিপ! ওমানকে ১০ উইকেটে হারাল শ্রীলঙ্কা
ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে নেপালকে ১০১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে, অন্যদিকে বিপক্ষ জিম্বাবয়ে শেষ ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সের অন্যতম দাবিদার হয়ে উঠেছে। অপর ম্যাচের দল নেদারল্যান্ড জিম্বাবয়ের কাছে ৫ উইকেটে হারলেও শেষ ম্যাচে আমেরিকাকে ৫ উইকেটে হারায়, অন্যদিকে বিপক্ষ নেপাল জিম্বাবয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও আমেরিকাকে পরাজিত করেছে তারা।
The calm before the storm, 🇿🇼 take on @windiescricket 🏝️ in Group A of the @ICC Men’s Cricket World Cup Qualifier tomorrow.
Who's taking this one as both teams are unbeaten 🤔#CWC23 pic.twitter.com/Qg8Lm3tEKv
— Zimbabwe Cricket (@ZimCricketv) June 23, 2023
কখন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবয়ে, নেপাল বনাম নেদারল্যান্ড, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টার অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Jun 24, 2023 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

