Haris Rauf, BBL: দেখুন, বিগ ব্যাশ ম্যাচে প্যাড ছাড়াই ব্যাট করতে নামলেন হারিস রউফ

তাড়াহুড়োতে তিনি হেলমেট ও গ্লাভসও পরেননি এবং পিচে পৌঁছানোর পরই তা পড়লেও বুঝতে পারেন প্যাড আনতেই ভুলে যান

Haris Rauf, BBL: দেখুন, বিগ ব্যাশ ম্যাচে প্যাড ছাড়াই ব্যাট করতে নামলেন হারিস রউফ
Haris Rauf (Photo Credit: Fox Cricket/ X)

বিগ ব্যাশ লিগের ১২তম ম্যাচে মেলবোর্ন স্টারসের (Melbourne Stars) মুখোমুখি হয়েছে সিডনি থান্ডার্স (Sydney Thunder)। ক্রিস গ্রিনের থান্ডার্সের বিরুদ্ধে শেষ ওভারে হেসেখেলে ১৭২ রান তোলে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) দল। তবে দু'পক্ষের ব্যাট-বলের লড়াই ছাড়াও হ্যারিস রউফের (Haris Rauf) মুহূর্তটি অন্য কারণে শিরোনামে এসেছে। মেলবোর্ন স্টার্সের পেসার হ্যারিস রউফ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন। ম্যাচের শেষ ওভারে মার্ক স্টেকেটির (Mark Steketee) উইকেটের পর রউফকে দ্রুত মাঠের দিকে যেতে দেখা যায়। তাড়াহুড়োতে তিনি হেলমেট ও গ্লাভসও পরেননি এবং পিচে পৌঁছানোর পরই তা পড়লেও বুঝতে পারেন প্যাড আনতেই ভুলে যান। রউফের সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিবিএলের আয়োজকরা। উল্লেখ্য, বিগ ব্যাশ লিগে খেলার জন্য পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে প্রথমে টেস্টে নাম দিলেও পড়ে নাম সরিয়ে নেন হারিস। BBL Live Streaming: হোবার্ট হারিকেন্স বনাম মেলবোর্ন রেনেগেডস, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 23, 2023 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).