Glenn Maxwell in MLC 2024: স্মিথ-হেডের পর মার্কিন টি-২০ লিগে ওয়াশিংটন ফ্রিডমে এলেন এবার ম্যাক্সওয়েল
রিকি পন্টিংয়ের কোচিংয়ে ওয়াশিংটন ফ্রিডমে অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়দের তালিকায় ম্যাক্সওয়েল নয়া সংস্করণ
গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) আসন্ন মেজর লিগ ক্রিকেট (MLC 2024) মরসুমের জন্য ওয়াশিংটন ফ্রিডমের (Washington Freedom) সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এর আগে ওয়াশিংটনের এই দলে যোগ দিয়েছেন ট্রাভিস হেড (Travis Head) এবং স্টিভ স্মিথ (Steve Smith)। রিকি পন্টিংয়ের কোচিংয়ে ওয়াশিংটন ফ্রিডমে অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড়দের তালিকায় ম্যাক্সওয়েল নয়া সংস্করণ। বর্তমানে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দল থেকে খারাপ ফর্মের সঙ্গে লড়াই করা এই অজি অলরাউন্ডার নিজেকে মানসিক অবসাদের কারণে এখন বিরতিতে রয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত আইপিএল ম্যাচ থেকে বাদ পড়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই স্পষ্ট করেছেন ম্যাক্সওয়েল। তিনি জানান যে তিনি সেরা ফর্মে নেই এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস এবং কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে তাই তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে সুযোগ করে দেওয়ার কথা বলেন। নিতম্বের চোটের কারণে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরের ম্যাচে তাঁর ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ম্যাক্সওয়েল। Travis Head in MLC 2024: মার্কিন টি-২০ লিগে স্টিভ স্মিথের সঙ্গে ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিলেন ট্রাভিস হেড
দেখুন পোস্ট
Glenn Maxwell has joined Travis Head and Steve Smith in signing with Washington Freedom for the upcoming Major League Cricket season https://t.co/qM6yDLX40P pic.twitter.com/nNc3Ff22MJ
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 18, 2024 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

