Gautam Gambhir's Reaction: দেখুন, শ্রীসন্থের সঙ্গে ঝামেলার পর গম্ভীরের রহস্যময় পোস্ট

গুজরাত জায়ান্টসের শ্রীসন্থের বলে বাউন্ডারি হাঁকানোর পর ইন্ডিয়া ক্যাপিটালসের গৌতম গম্ভীরকে কিছু বলতে দেখা যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দু'জন রেগে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন

Gautam Gambhir's Reaction: দেখুন,  শ্রীসন্থের সঙ্গে ঝামেলার পর গম্ভীরের রহস্যময় পোস্ট
Gautam Gambhir Will Miss IPL 2024 (Photo Credit: Nadir Khan/ X)

গৌতম গম্ভীর এবং শ্রীসন্থ বুধবার অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত 'লেজেন্ডস লিগ ক্রিকেট' (এলএলসি)-এর একটি ম্যাচে বচসায় জড়িয়ে পড়েন। সুরাটে এলিমিনেটর চলাকালীন গৌতম গম্ভীর ও শ্রীসন্থের মধ্যে কথা কাটাকাটি হয়। ঠিক কী নিয়ে গণ্ডগোল শুরু হয় তা এখনও স্পষ্ট না হলেও, গুজরাত জায়ান্টসের শ্রীসন্থের বলে বাউন্ডারি হাঁকানোর পর ইন্ডিয়া ক্যাপিটালসের গৌতম গম্ভীরকে কিছু বলতে দেখা যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দু'জন রেগে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন। ম্যাচ শেষে শ্রীসন্থ গৌতম গম্ভীরের বিরুদ্ধে তোপ দেগে বলেন, কোনও কারণ ছাড়াই সব সহকর্মীদের সঙ্গে ঝগড়া করেন এবং তিনি এমন কিছু বলেছিলেন যা তার বলা উচিত ছিল না। এরপর বৃহস্পতিবার গৌতম গম্ভীর তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন যার অর্থ কিছুটা এরকম, 'গোটা বিশ্ব যখন নিজেকে জাহির করতে চাইছে, তখন আপনার হাসির পালা।' Sreesanth on Fight with Gambhir: 'সহকর্মীদের সঙ্গে লড়াই, সিনিয়রকে সম্মান করেন না গম্ভীর', মাঠে বচসার পর মুখ খুললেন শ্রীসন্থ

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 07, 2023 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).