BAN vs NZ 1st Test Day 3 Lunch Break: ৩১৭ রানে অলআউট কিউইরা, ১২ রানে এগিয়ে বাংলাদেশ
প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ডের মোট রান হয় ৩১৭। একইসঙ্গে বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন মমিনুল হক।
সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনে ১২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে কিউইরা যখন ব্যাটিং করতে নামে তখন স্কোর ছিল ২৬৬ রানে ৮ উইকেট। এরপর কাইল জেমিসন যখন ২৩ রান করে মমিনুলের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান তখন স্কোর ৩০০ ছাড়িয়ে গিয়েছে। অধিনায়ক টিম সাউদিও অধিনায়ক হিসেবে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোরকে ছাড়িয়ে ১৭ রানের লিড নিতে সফল হন এরপর ৩৫ রান করে ফের মমিনুলের বলেই বোল্ড হয়ে ফিরে যান তিনি। প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ডের মোট রান হয় ৩১৭। একইসঙ্গে বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন মমিনুল হক। এরপর দ্বিতীয় ইনিংসে এখন ব্যাট করতে নেমেছে বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৬) এবং জাকির হাসান (১৬)। বাংলাদেশের এখন স্কোর বিনা উইকেট খুইয়ে ১১ ওভারে ২২ রান এবং এগিয়ে ১২ রানে। BAN vs NZ 1st Test Day 3 Live Streaming: এগিয়ে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে কি পারবে নিউজিল্যান্ড; সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)
Dutch-Bangla Bank Test Series 2023
Bangladesh 🆚 New Zealand 🏏 | 1st Test
Lunch Break | Day 3 - Session 1: Bangladesh lead by 12 runs
Full Match Details: https://t.co/T3QHK95rOi
Watch the Match Live on Gazi TV, T-Sports & Rabbithole
#BCB | #Cricket | #BANvNZ pic.twitter.com/cKySBaeZLw
— Bangladesh Cricket (@BCBtigers) November 30, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 30, 2023 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

