Australia Squad Announced: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, জেনে নিন তালিকা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় আঙুলে চোট পেয়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দলে জায়গা পেয়েছেন তিনি
আগামী ফেব্রুয়ারি-মার্চে নাগপুর, দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে চার টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ভারত সফরে অস্ট্রেলিয়ার ১৮ জনের দলে বেশ কিছু চমক ছিল। নাথান লায়নের (Nathan Lyon) সম্ভাব্য স্পিন পার্টনার হিসেবে অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পেয়েছেন স্পিনার টড মারফি (Todd Murphy), আর পিটার হ্যান্ডসকম্বকে (Peter Handscomb) দলে ফিরিয়ে আনা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের সময় আঙুলে চোট পেয়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চার ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দলে জায়গা পেয়েছেন তিনি। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে যোগ দেবেন এই বাঁ-হাতি পেসার। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনও (Cameron Green) দক্ষিণ আফ্রিকা সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন। তবে নাগপুরে সিরিজের উদ্বোধনী ম্যাচ থেকেই তাঁকে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
An 18-player Test squad has been assembled for the Qantas Tour of India in February and March.
Congratulations to everyone selected! pic.twitter.com/3fmCci4d9b
— Cricket Australia (@CricketAus) January 11, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 12, 2023 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

