Australia Dropped Catches: অজি ফিল্ডিংয়ে দুর্দশা! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আধ ডজন ক্যাচ ফেলল কামিন্সরা (দেখুন ভিডিও)

প্যাট কামিন্স, মার্কাস স্টোইনিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, উইকেটকিপার জশ ইংলিস, এমনকি পরিবর্ত হিসেবে মাঠে আসা শন অ্যাবটও ক্যাচ ফেলেন

Australia Dropped Catches: অজি ফিল্ডিংয়ে দুর্দশা! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আধ ডজন ক্যাচ ফেলল কামিন্সরা (দেখুন ভিডিও)
Dropped Catches of Australia (Photo Credit: Fox Cricket/ X)

নিজেদের নির্ভুল ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়া দল বৃহস্পতিবার লখনউয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বেশ কিছু ভুল করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ছ'টি ক্যাচ ফেলেছে, যা আধুনিক খেলায় সেরা ফিল্ডারদের নিয়ে গঠিত একটি দলের জন্য যথেষ্ট অসঙ্গতিপূর্ণ ঘটনা। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) দুর্ভাগ্যজনকভাবে একটি ক্যাচ স্লিপে ফেলে দেন। এরপর মার্কাস স্টোইনিস (Marcus Stoinis), মিচেল স্টার্ক (Mitchell Starc), অ্যাডাম জাম্পা (Adam Zampa), এমনকি উইকেটকিপার জশ ইংলিস (Josh Inglis) ও ক্যাচ ড্রপের ছোঁয়া এড়াতে পারেননি। এমনকি পরিবর্ত হিসেবে মাঠে আসা শন অ্যাবটকেও (Sean Abbott) অপরাধীর তালিকায় দেখা যায়। তাদের দেওয়া এই সুযোগ থেকে উপকৃত হয়ে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রানের বিশাল স্কোর করে। যেখানে কুইন্টন ডি কক (Quinton de Kock) করেন ১০৯ রান এবং এডেন মার্করাম (Aiden Markram) করেন ৫৬ রান। Smith-Stoinis Controversial Out: বিশ্বকাপে স্মিথ-স্টোইনিসের আউট নিয়ে ফের বিতর্কে আম্পায়রিং, জানুন বিস্তারিত

দেখুন ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 13, 2023 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).