AUS vs PAK 3rd ODI Live Score: পাক পেসে ঘায়েল অজিরা, পার্থে ১৪০ রানে অলআউট ম্যাক্সওয়েলরা

আজ পাকিস্তান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর পাকিস্তানি বোলাররা বিশেষ করে পেসাররা অজিদের বড় কোনো স্কোর গড়ার সুযোগ দেয়নি। ফলে ৩১.৫ ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া দল

AUS vs PAK 3rd ODI Live Score: পাক পেসে ঘায়েল অজিরা, পার্থে ১৪০ রানে অলআউট ম্যাক্সওয়েলরা
Naseem Shah and Shaheen Shah Afridi (Photo Credit: Pakistan Cricket/ X)

AUS vs PAK 3rd ODI Live Score: পার্থের পার্থ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। আজ পাকিস্তান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর পাকিস্তানি বোলাররা বিশেষ করে পেসাররা অজিদের বড় কোনো স্কোর গড়ার সুযোগ দেয়নি। ফলে ৩১.৫ ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া দল। অজিদের হয়ে শন অ্যাবট ৩০ এবং ম্যাট শর্ট ২২ রানের লড়াকু ইনিংস খেলেন। এছাড়া স্পেন্সার জনসন (১২*) অপরাজিত থেকে কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করলেও বাকি ব্যাটসম্যানরা কিছু করতে পারেননি। পাকিস্তানের হয়ে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। নাসিম শাহও দুর্দান্ত বোলিং করে ৯ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন। হারিস রউফ ১ ও মহম্মদ হাসনাইন ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখেন। AUS vs PAK 3rd ODI Live Streaming: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, তৃতীয় ওয়ানডে, সরাসরি দেখবেন যেখানে

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 10, 2024 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).