Aiden Markram Stunning Catch: চিলের মতো ছোঁ মেরে অসামান্য ক্যাচ এইডেন মার্কারামের; দেখুন ভাইরাল ভিডিও
অধিনায়ক এইডেন মার্করাম ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ২৩ বলে ৩০ রান করেন, তবে তিনি এমন একটি ক্যাচে নিয়েছেন যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
সানরাইজার্স ইস্টার্ন কেপকে (Sunrisers Eastern Cape) এসএ২০ লিগের ফাইনালে নিয়ে যাওয়ার পথে এইডেন মার্করাম (Aiden Markram) একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছেন। প্রথম কোয়ালিফায়ারে ডারবান সুপার জায়ান্টসকে ৫১ রানে হারিয়ে ২০২৪ এসএ২০-এর ফাইনালে উঠেছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। অধিনায়ক এইডেন মার্করাম ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে ২৩ বলে ৩০ রান করেন, তবে তিনি এমন একটি ক্যাচে নিয়েছেন যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ডারবান যখন ৩.৪ ওভারে ১৩/২ রানে টলমল তখন ফাস্ট বোলার ওটনিয়েল বার্টম্যানের বলে মিড অনের দিকে পুল শট মারেন জেজে স্মাটস। কিন্তু তাঁর শটে যথেষ্ট জোর না থাকায় বল মিড অনের দিকে যেতেই সেখানে ফিল্ডিং করা মার্করাম নিখুঁতভাবে টাইমিং করে অসম্ভব একটি লাফ মেরে ডান হাতটি তার মাথার উপরে তুলে বলটি ধরে ফেলেন। এরপর মাটিতে পড়ে যাওয়ার পরও বলটি আঁকড়ে রাখেন তিনি। Fabian Allen Robbed, SA20: জোহানেসবার্গে ডাকাতির শিকার ফ্যাবিয়ান অ্যালেন, 'এখন নিরাপদ' জানল পার্ল রয়্যালস
দেখুন ভিডিও
𝐈𝐬 𝐢𝐭 𝐚 𝐛𝐢𝐫𝐝, 𝐢𝐬 𝐢𝐭 𝐩𝐥𝐚𝐧𝐞.. 𝐧𝐨 𝐢𝐭 𝐢𝐬 𝐒𝐮𝐩𝐞𝐫 𝐀𝐢𝐝𝐞𝐧. 🦸♂️#Betway #SA20 #Playoffs #SECvDSG #WelcomeToIncredible pic.twitter.com/WFz4dZJvPW
— Betway SA20 (@SA20_League) February 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 02:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

