WBBL Final 2023: ব্রিসবেন হিটকে হারিয়ে মহিলা বিগ ব্যাশ লিগের শিরোপা রক্ষা অ্যাডিলেড স্ট্রাইকার্সের
৩ উইকেটে রোমাঞ্চকর জয়ে স্ট্রাইকার্সরা সিডনি সিক্সার্স (Sydney Sixer) এবং ব্রিসবেন হিটের পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসাবে টানা শিরোপা রক্ষা করেছে
শনিবার অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers) টানা দ্বিতীয়বার মহিলা বিগ ব্যাশ লিগের শিরোপা জিতেছে। গতকাল অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত ফাইনালে ব্রিসবেন হিটকে (Brisbane Heat) তিন রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে লরা উলভার্টের (Laura Wolvaardt) ৩৯ রান ও অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা (Tahlia McGrath) ৩৮ রানের সুবাদে পাঁচ উইকেটে ১২৫ রান তোলে স্ট্রাইকার্স। এরপর রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ১২২ রানে খেলা শেষ করে ব্রিসবেন। ৩ উইকেটে রোমাঞ্চকর জয়ে স্ট্রাইকার্সরা সিডনি সিক্সার্স (Sydney Sixer) এবং ব্রিসবেন হিটের পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসাবে টানা শিরোপা রক্ষা করেছে। শেষ ওভারে অসাধারণ বোলিং করে এবং ম্যাচে ৩ উইকেট নিয়ে অ্যামান্ডা-জেড ওয়েলিংটন (Amanda-Jade Wellington) ম্যাচসেরা হয়েছেন। IND W vs ENG W, AUS W: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ভারতীয় মহিলা ক্রিকেট দলের
দেখুন ভিডিও
It was tense.
It was dramatic.
It was sport at its best.
Relive the last over of a thrilling #WBBLFinal.#WBBL09 pic.twitter.com/kqvPhFpPOb
— Weber Women's Big Bash League (@WBBL) December 3, 2023
দেখুন ছবি
BACK-TO-BACK FOR BLUE! 🏆🏆#WBBLFinal #OurCityOurTeam pic.twitter.com/tBG6bVO1Cz
— Adelaide Strikers (@StrikersBBL) December 2, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 03, 2023 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

