Abhimanyu Mithun's Bizarre No-ball: দেখুন, আবু ধাবি টি-১০ লিগে অভিমন্যু মিঠুনের আজব নো বল

ঘটনাটি ঘটে চেন্নাইয়ের ১০৭ রান তাড়া করার সময়, পঞ্চম ওভারে যখন চারিথ আসালঙ্কা (Charith Asalanka) ব্যাট করেছিলেন

Abhimanyu's Bizarre No Ball (Photo Credit: @ravi_layer/ X)

শনিবার আবুধাবিতে চেন্নাই ব্রেভসের (Chennai Braves) বিরুদ্ধে টি-১০ লিগ ২০২৩-এর ১৪ নম্বর ম্যাচে নর্দান ওয়ারিয়র্সের (Northern Warriors) বোলার অভিমন্যু মিঠুনকে (Abhimanyu Mithun) আজব 'নো বল' করতে দেখা গিয়েছে। ডানহাতি পেসার যে বিশাল ব্যবধানে ক্রিজ টপকে বল করেন সেটা দেখে নেটিজেনরা হতবাক। ঘটনাটি ঘটে চেন্নাইয়ের ১০৭ রান তাড়া করার সময়, পঞ্চম ওভারে যখন চারিথ আসালঙ্কা (Charith Asalanka) ব্যাট করেছিলেন। সেই সময় বল করতে এসে মিঠুন একটি বিশাল নো-বল করেন। যদিও নো বলে মাত্র ২ রান তুলতে পারেন ব্যাটসম্যান কিন্তু মিঠুনের ওভারস্টেপিং সবার চোখ কপালে তুলে দেয়। যদিও নর্দার্ন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে ১০৬ রানে আটকে রেখে দুই বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় চেন্নাই। তাদের জয়ের কারিগর সিকান্দার রাজা (Sikandar Raza) যিনি ১০ বলে ২৭ রান করেন। তবে জয়ের থেকে বেশী চর্চায় রয়েছে সেই নো-বল। T10 League Live Streaming: দিল্লি বুলস বনাম মরিসভিল স্যাম্প আর্মি, টি-১০ লিগ, সরাসরি দেখুন

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement