South Africa Cricket Central Contracts: আইপিএলে মাইনে বছরে ২৩ কোটি, তবু বোর্ডের চুক্তিতে ব্রাত্য

নেলসন ম্যান্ডেলার দেশের ক্রিকেট বোর্ডের ২০২৫-২৬ বর্ষের চুক্তিতে আছে তেম্বা বাভুমা, আইডেন মার্করাম, এনগিদি লুঙ্গি, মার্কো জেনসেন সহ মোট ১৮ জন ক্রিকেটার থাকলেন।

South Africa ODI Cricket Team (Photo Credit: Proteas Men/ X)

South Africa Cricket Central Contracts 2025-26: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হল। নেলসন ম্যান্ডেলার দেশের ক্রিকেট বোর্ডের ২০২৫-২৬ বর্ষের চুক্তিতে আছে তেম্বা বাভুমা, আইডেন মার্করাম, এনগিদি লুঙ্গি, মার্কো জেনসেন সহ মোট ১৮ জন ক্রিকেটার থাকলেন। হাইব্রিড চুক্তিতে থাকলেন ডেভিড মিলার ও রাস ভান ডার ডুসেন-রা। কেন্দ্রীয় চুক্তিতে জায়গায় পেলেন তিনজন নতুন ক্রিকেটার। তবে আইপিএলে মাতিয়ে দেওয়া হেনরিক ক্লাসেন (Heinrich Klaasen)-কে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হল না। যে ক্লাসেন-কে রেকর্ড ২৩ কোটি টাকায় নিলামের আগে ধরে রেখে এবার আইপিএলে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ।

৩৩ বছরের উইকেটকিপার-ব্যাটার ক্লাসেন দেশের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ৪০টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement