Chris Woakes: জুলাইয়ের সেরা ক্রিকেটার অ্যাসেজ হিরো ক্রিস ওকস

বেন স্টোকসরা যখন ০-২ পিছিয়ে পড়ে অ্য়াসেজে একেবারে কোণঠাসা ছিলেন, তখনই ওকসকে নামানো হয়। বাকিটা ইতিহাস।

Chris Woakes: জুলাইয়ের সেরা ক্রিকেটার অ্যাসেজ হিরো ক্রিস ওকস
কান্নায় ভেঙে পড়া গুপ্তিলদের এভাবেই পাশে থাকলেন ক্রিস ওকস। (Photo Credits: Twitter)

সদ্য সমাপ্ত অ্যাসেজ সিরিজে অনবদ্য পারফরম্যান্স করে সবাইকে চমকে দিয়েছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস (Chris Woakes)। এবারের অ্যাসেজে ওকসকে শুরুতে দলে নেয়নি ইংল্যান্ড। বেন স্টোকসরা যখন ০-২ পিছিয়ে পড়ে অ্য়াসেজে একেবারে কোণঠাসা ছিলেন, তখনই ওকসকে নামানো হয়। বাকিটা ইতিহাস। কার্যত একা হাতে তিনি ইংল্য়ান্ডের স্মরণীয় প্রত্যাবর্তন ঘটিয়ে অ্য়াসেজে সম্মানজনক ফল এনে দেন। লিডস ও ম্যানচেস্টারে ৬টি করে এবং ওভালে অ্য়াসেজের শেষ টেস্টে ৭টি উইকেট নেন ওকস।

ওভালে ইংল্যান্ডের স্মরণীয় জয়ে ওকসই ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন। এবারের অ্য়াসেজের সেরা ক্রিকেটারও তিনিই হয়েছিলেন। জুলাইয়ে বিশ্বের সেরা ক্রিকেটারের স্বীকৃতি (ICC Player of Months July 2023) ইংল্যান্ডের তারকা এই ক্রিকেটারকে দিল আইসিসি। ওকসের সঙ্গে জুলাইয়ের সেরা ক্রিকেটারের মনোনয়নে ছিলেন ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাউলে ও নেদারল্যান্ডসের বাস দে লেডে।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2023 02:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).