Vidit Gujrathi: দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর দিনেই বড় ঘোষণা দাবাড়ু বিদিতের, শীঘ্রই সারবেন সাতপাক

দাবা অলিম্পিয়াড ২০২৪-এ সোনা জিতেছেন বিদিত। পুরুষদের দলে বিদিত গুজরাটি ছাড়াও ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি। ভারতীয় দাবার ইতিহাসে এটিই প্রথম সোনা, দাবা অলিম্পিয়াডের হাত ধরে।

Vidit Gujrathi: দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর দিনেই বড় ঘোষণা দাবাড়ু বিদিতের, শীঘ্রই সারবেন সাতপাক
Chess Olympiad 2024 Winner Vidit Gujrathi Announces his Marriage (Photo Credits: Instagram)

শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দাবা অলিম্পিয়াড ২০২৪ বিজয়ী বিদিত গুজরাটি (Vidit Gujrathi)। হবু স্ত্রী নিধি কাটারিয়ার সঙ্গে ছবি শেয়ার করে বিয়ের সংবাদ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন দাবাড়ু। সোমবার, ২৫ নভেম্বর থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৪ (World Chess Championship 2024)। আর এই বিশেষ দিনেই নিজের বিয়ের সুখবর প্রকাশ্যে আনলেন বিদিত। বছর ৩০-এর দাবাড়ুর হবু স্ত্রী পেশায় একজন চিকিৎসক। দাবা অলিম্পিয়াড ২০২৪-এ সোনা জিতেছেন বিদিত। পুরুষদের দলে বিদিত গুজরাটি ছাড়াও ছিলেন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি। ভারতীয় দাবার ইতিহাসে এটিই প্রথম সোনা, দাবা অলিম্পিয়াডের হাত ধরে। পুরুষদের পাশাপাশি মহিলাদের দলও এইবার দাবা অলিম্পিয়াডে সোনা জিতেছে।

নিজের বিয়ের ঘোষণা করলেন বিদিত... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 06:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).