Paris Paralympic 2024: প্য়ারিস প্যারালিম্পিক্সে পদকজয়ী শাটলারদের ৫০ লক্ষ টাকার পুরস্কার BAI-র
ভারতীয় প্যারা শাটলাররা প্যারিস গেমসে ১টি সোনা, ২টি রুপো সহ মোট ৫টি পদক জেতেন।
প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে পুরোপুরি হতাশ করেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধু, শ্রীকান্ত, কাশ্যপ, চিরাগ শেঠি-রা কোনও পদকই জিততে পারেননি। কিন্তু প্যারিস প্যারালিম্পিক্সে ভারতীয় শাটলাররা দারুণ পারফরম্যান্স করেন। প্যারালিম্পিক্সে পাঁচ পদকজয়ী শাটলারদের মোট ৫০ লক্ষ টাকার পুরস্কার দিল ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা (BAI)। ভারতীয় ব্যাডমিন্টন সংস্থার সভাপতি তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই পুরস্কারের কথা ঘোষণা করেন।
প্রসঙ্গত, প্যারিস প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টন পুরুষদের সিঙ্গলসের SL3 বিভাগে সোনা জেতেন নীতেশ কুমার। পাশাপাশি পুরুষদের সিঙ্গলসে SL4 বিভাগে রুপো জেতেন সুভাষ ইয়াথিরাজ। মহিলাদের সিঙ্গলসের SU5 বিভাগে রুপো জেতেন থুলাসিমাথি মুরুগেসান। মণীশা রামাদাস ও নিত্যা শ্রীসিভান ব্রোঞ্জ জেতেন।
দেখুন খবরটি
Advertisement
সম্পর্কিত খবর
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Ajker Rashifal, 16 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Ajker Rashifal, 15 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Ajker Rashifal, 13 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement