ATP Finals 2024: ২০২৪ এটিপি ফাইনালের দ্বিতীয় ম্যাচে পরাজিত হল ভারত-অস্ট্রেলিয়া জুটি রোহান বোপান্না এবং ম্যাথু এবডেন

India-Australia duo Rohan Bopanna and Matthew Ebden lost (Photo Credit: X@airnewsalerts)

২০২৪-এর এ টি পি ফাইনালে (ATP Finals 2024)র দ্বিতীয় ম্যাচে হেরে গেলেন ভারত – অস্ট্রেলীয় জুটি রোহান বোপান্না ও ম্যাথু এবডেন (Rohan Bopanna and Matthew Ebden)। গতকাল বব ব্রায়ান গ্রুপের দ্বিতীয় ম্যাচে তারা শীর্ষ বাছাই এল সালভাদোরের মার্সেলো আরেভালো ও ক্রোয়েশিয়ার মেট পেভিক জুটির কাছে ৭-৫, ৬-৩-এ হেরে যান। এরফলে বোপান্না এবডেন জুটির সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়লো।যদি তারা আগামীকাল পরের ম্যাচে জার্মান জুটি কেভিন ক্রাউইৎজ ও টিম পুয়েৎস্-কে ভালো ব্যবধানে হারাতে পারেন তবেই তাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা থাকবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement