Asian Para Games: পুরুষদের ডাবলস ব্যাডমিন্টন ইভেন্টে স্বর্ণপদক জয় নীতেশ কুমার ও তরুণের
প্যারা ব্যাডমিন্টনে ভারত চারটি সোনা, চারটি রুপো ও তেরোটি ব্রোঞ্জ সহ মোট ২১টি পদক জিতেছে
পুরুষদের ডাবলসে এসএল৩-এসএল৪ (SL3/SL4) বিভাগে তরুণ কুমারের (Tarun Kumar) সঙ্গে সোনা জিতলেন নিতেশ কুমার (Nitesh Kumar)। তাঁরা ৯-২১, ২১-১৯, ২২-২০ গেমে হারান ইন্দোনেশিয়ার ফ্রেডি সেতিয়াওয়ান (Freddy Setiawan) ও দ্বিয়োকো (Dwiyoko) জুটিকে। এছাড়া, মালয়েশিয়ার বিন বোরহানউদ্দিনকে (Bin Burhanuddin) ১৩-২১, ২১-১৮, ২১-৯ গেমে হারিয়ে প্যারালিম্পিক পদকজয়ী সুহাস ইয়াথিরাজ (Suhas Yathiraj) এসএল৪ ক্যাটাগরিতে সোনা জিতেছেন। এক সেট পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ান তিনি। ফাইনালে প্রথম বাছাই হংকংয়ের চু মান কাই-এর (Chu Man Kai) কাছে ১০-২১, ২১-৮, ১১-২১ গেমে হেরে রুপো জিতেছেন প্যারালিম্পিক চ্যাম্পিয়ন কৃষ্ণা নাগর (Krishna Nagar)। প্রমোদ ভগত (Pramod Bhagat) এবং থুসলিমথি মুরুগেসান (Thuslimathi Murugesan) সিঙ্গলসে সোনা জিতেছেন। প্যারা ব্যাডমিন্টনে ভারত চারটি সোনা, চারটি রুপো ও তেরোটি ব্রোঞ্জ সহ মোট ২১টি পদক জিতেছে। Asian Para Games: পুরুষদের ১৫০০মি দৌড়ে সোনা জিতে ইতিহাস রমন শর্মার, তিরন্দাজিতেও সোনা জয় শীতল দেবীর
🇮🇳 Para Shuttlers are bringing more GOLD home 🥇🏸
Our para #TOPScheme shuttlers, @niteshnk11 and @dhillontarun191, have scripted history by winning the GOLD in Badminton - Men's Doubles SL3-SL4. Their exceptional teamwork prevailed with a thrilling 2-1 victory against Fredy… pic.twitter.com/BCNWldW98L
— SAI Media (@Media_SAI) October 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

