Abhishek Porel: ১০ বলে সুপার ৩২ অভিষেক পোড়েলের, দীর্ঘদিন বাদে আইপিএলে মাতালেন বাঙলার ক্রিকেটার
শনিবার মোহালিতে আইপিএলে ঋষভ পন্থের প্রত্যাবর্তন মঞ্চে উজ্জ্বল বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে একেবারে শেষের দিকে ব্যাট করতে নেমে ১০ বল অপরাজিত ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন অভিষেক।
শনিবার মোহালিতে আইপিএলে ঋষভ পন্থের প্রত্যাবর্তন মঞ্চে উজ্জ্বল বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের হয়ে একেবারে শেষের দিকে ব্যাট করতে নেমে ১০ বল অপরাজিত ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন অভিষেক। প্রীতির দলের কৃপণ বোলার হিসেবে পরিচিত হর্ষল প্যাটেলের করা ইনিংসের শেষ ওভারে প্রথম পাঁচটা বলে অভিষেক ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকালেন। শেষ ওভারের প্রথম দুটি বলে বাউন্ডারি, তারপর ওভার বাউন্ডারি। ওভারের পঞ্চম বলে দারুণ একটা ছক্কা হাঁকান অভিষেক। ইনিংসের শেষ বলে এক রান নেন।
৯ নম্বরে নেমে অভিষেকের ইনিংস দেখে মুগ্ধ সবাই। অভিষেকের সৌজন্য়ে প্রথমে ব্যাট করে পন্থরা নির্ধারিত ২০ ওভারে করলেন ১৭৪ রান। প্রত্যাবর্তন ইনিংসে পন্থ করলেন ১৩ বলে ১৮ রান। সাই হোপ তিনে নেমে ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেললেন। মিচেল মার্শ (২০), ডেভিড ওয়ার্নার (২৯)-রা তেমন রান পেলেন না। মিডল অর্ডারে ব্যর্থ রিকি ভুঁই (৩), ক্রিস্টান স্টাবস (৫)।
দেখুন খবরটি
Abishek Porel smashed 25 runs in the 20th over against Harshal Patel 👏#Cricket #IPL2024 #PBKSvDC pic.twitter.com/SuGpXq1e1e
— Sportskeeda (@Sportskeeda) March 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

