Uttar Pradesh Viral Reel: রিলের জ্বরে কাবু নেটপাড়া, চলন্ত ট্রেনের সামনে রেললাইনের উপর শুয়ে ভিডিয়ো, গ্রেফতার

রিল বানিয়ে ভাইরাল হওয়া কিংবা জনপ্রিয়তা কুড়ানোর জন্যে নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছু পা হন না কিছু মানুষ। উন্নাওয়ের ওই যুবক তাঁদেরই দলে। জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়লেন।

Uttar Pradesh Viral Reel: রিলের জ্বরে কাবু নেটপাড়া, চলন্ত ট্রেনের সামনে রেললাইনের উপর শুয়ে ভিডিয়ো, গ্রেফতার
Young Man Creates Reel Lies On Railway Tracks Let Train Pass Over Him (Photo Credits: X)

মৃত্যু ভয়কে জয় করতে চলন্ত ট্রেনের সামনে রেললাইনের উপর শুয়ে পড়লেন যুবক! না না, রিল বানানোর জন্যে এমন বিপজ্জনক কাণ্ড ঘটালেন যুবক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উন্নাও থেকে ভাইরাল হয়েছে সেই সাংঘাতিক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, রেললাইনের (Railway Tracks) উপর শুয়ে পড়লেন যুবক। হাতে ধরে রেখেছেন ফোন। দ্রুতগতির ট্রেনে তাঁর উপর দিয়ে চলে গেল। ভাবলেও গায়ে কাঁটা দেওয়ার জো। রিল বানিয়ে ভাইরাল হওয়া কিংবা জনপ্রিয়তা কুড়ানোর জন্যে নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছু পা হন না কিছু মানুষ। উন্নাওয়ের ওই যুবক তাঁদেরই দলে। জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়লেন। ট্রেন চলে গেল যুবকের উপর দিয়ে। অক্ষত রইলেন তিনি। ভাইরাল ভিডিয়ো দেখে যুবককে চিহ্নিত করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

জীবন ঝুঁকি নিয়ে রিল বানানোর জেরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 01:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).