TikTok: সোশ্যাল মিডিয়াতে ঝগড়ার জের, ৪৫০ কিমি পাড়ি দিয়ে যুবককে হুমকি দিতে গেল টিকটক স্টার

একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল ওই টিকটক স্টারের। তার জেরে সে বৃহস্পতিবার সুরাট থেকে সোজা চলে আসে জুনাগড়ে।

TikTok: সোশ্যাল মিডিয়াতে ঝগড়ার জের, ৪৫০ কিমি পাড়ি দিয়ে যুবককে হুমকি দিতে গেল টিকটক স্টার
(Photo Credits: IANS/ Twitter)

জুনাগড়: সোশ্যাল মিডিয়াতে শব্দের লড়াই (war of words) হয়েছিল। তার জেরে ৪৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বন্ধুদের নিয়ে এক যুবককে হুমকি (threaten) দিতে গেল এক টিকটক স্টার (TikTok star)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে পুলিশ গিয়ে ওই স্টার ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে। ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) জুনাগড়ে (Junagadh)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (social media platform)  এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল ওই টিকটক স্টারের। তার জেরে সে বৃহস্পতিবার সুরাট (Surat) থেকে সোজা চলে আসে জুনাগড়ে। তারপর ওই যুবকের উপর চড়াও হওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই টিকটক স্টার ও তার সঙ্গীদের গ্রেফতার করার পর পরিস্থিতি শান্ত হয়। আরও পড়ুন: Muzaffarnagar Shocker: বৃদ্ধকে বেধড়ক মারধর ছেলের হবু বউয়ের আত্মীয়দের! মর্মান্তিক ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).