Kolhapur Viral Video: চালক ছাড়া অটোর ধাক্কায় আহত ৬ জন, দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল নেটপাড়ায়

অটো স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বাইক এসে ধাক্কা দেওয়ায় চালক ছাড়া অবস্থাতেই ইউ-টার্ন নিয়ে অটো এসে ধাক্কা মারে আরও তিন পথচলতি মানুষকে।

Kolhapur Viral Video: চালক ছাড়া অটোর ধাক্কায় আহত ৬ জন, দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল নেটপাড়ায়
Kolhapur Viral Video (Photo Credits: X)

মহারাষ্ট্রের কোলহাপুরে অটো এবং বাইকের মুখোমুখি ধাক্কায় ঘটল বিপত্তি। যাত্রীকে নামিয়ে অটো ঘোরাতে যাবেন চালক এমন সময়ে এক দ্রুত গতির বাইক এসে সজোরে ধাক্কা মারে অটোটিতে। চালক সহ বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তার উপর। অটো থেকে পড়ে যান চালকও। অটো স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে বাইক এসে ধাক্কা দেওয়ায় চালক ছাড়া অবস্থাতেই ইউ-টার্ন নিয়ে অটো এসে ধাক্কা মারে আরও তিন পথচলতি মানুষকে। ঘটনায় মোট ৬ জনের আহত হওয়ার খবর মিলেছে।

আরও পড়ুনঃ বচসার মাঝে বিশ্ববিদ্যালয়ে পরিসর তরুণীকে এলোপাথাড়ি মার যুবকের, ভাইরাল ভিডিয়ো দেখে তদন্তে পুলিশ

দেখুন ভিডিয়ো...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 16, 2024 06:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).