Anju Returned To India From Pakistan: নাড়ির টানে পাকিস্তান থেকে দেশে ফিরলেন অঞ্জু ওরফে ফাতিমা

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে যাওয়া অঞ্জু সম্প্রতি পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন।

Anju Returned To India From Pakistan: নাড়ির টানে পাকিস্তান থেকে দেশে ফিরলেন অঞ্জু ওরফে ফাতিমা
Anju Returned To India (File Image)

মুম্বই: প্রেমের টানে সীমান্ত পেরিয়ে যাওয়া অঞ্জু শিরোনামে ছিলেন। সম্প্রতি তিনি পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন। আটারি-ওয়াঘা সীমান্ত থেকে ভারতে ফিরলেন অঞ্জু ওরফে ফাতিমা। ভারতের রাজস্থানের ভিওয়াড়ি জেলার বাসিন্দা অঞ্জুর (Anju) সঙ্গে পাকিস্তানের ২৯ বছর বয়সী  নাসরুল্লাহর সঙ্গে আলাপ হয় ফেসবুকের মাধ্যমে। তারপর প্রেম। প্রেমের টানেই ৩৪ বছর বয়সী অঞ্জু দেশ ছেড়েছিলেন। দুই সন্তানের মা অঞ্জু সীমান্ত পার করে পাকিস্তানে (Pakistan) পৌঁছেছিলেন প্রেমিকের সঙ্গে দেখা করতে। পাকিস্তানে পৌঁছে অঞ্জু নাসরুল্লাহকে গত ২৫ জুলাই বিয়ে করেন। বিয়ের আগে অঞ্জু ইসলামধর্ম গ্রহণ করেছিলেন। আঞ্জু ওরফে ফাতিমা (৩৪) জুলাই মাস থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বসবাস করছিলেন। ভারতে অঞ্জুর দুই সন্তান রয়েছে। একটি ১৫ বছরের মেয়ে এবং একটি ৬ বছরের ছেলে । তাঁদের সঙ্গে দেখা করেতেই অঞ্জু দেশে ফিরলেন।

দেখুন

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 29, 2023 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).