Giant Python In Hapur: উত্তরপ্রদেশের জঙ্গল থেকে বেরিয়ে আসছে বিশালাকায় অজগর, দেখুন ভিডিয়ো

উত্তরপ্রদেশের হাপুর এলাকায় জঙ্গল থেকে একটি বিশালাকায় অজগর বেরিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার ওই অজগরের জঙ্গল থেকে বেরিয়ে আসার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই আতঙ্ক ছড়ায় স্থানীয় গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে।

Giant Python In Hapur: উত্তরপ্রদেশের জঙ্গল থেকে বেরিয়ে আসছে বিশালাকায় অজগর, দেখুন ভিডিয়ো
Photo Credits: Youtube

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুর (Hapur) এলাকায় জঙ্গল থেকে একটি বিশালাকায় অজগর (Giant Python) বেরিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার ওই পাইথনের জঙ্গল থেকে বেরিয়ে আসার ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে (Social Media) পোস্ট হতেই আতঙ্ক (panic) ছড়ায় স্থানীয় গ্রামগুলির বাসিন্দাদের মধ্যে। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বন দফতরের (Forest Department) লোকেরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যান।

এর আগেও হাপুরের আশেপাশের এলাকায় জঙ্গল থেকে অজগর বেরিয়ে আসার ঘটনা একাধিকবার ঘটেছে। গত বছর সিম্বৌলির (Simbhaoli) জনবসতি এলাকায় পরপর ৬টি অজগর দেখতে পাওয়া গেছিল। এর সেইসময় প্রবল আতঙ্ক ছড়িয়ে ছিল। এখন আবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

দেখুন ভিডিয়ো:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 22, 2023 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).