Rajinikanth: বাড়িতে তৈরি করলেন 'থালাইভা' মন্দির, জানুন এই মূর্তির ওজন
রজনীকান্তের এক ডাই-হার্ড ফ্যান তামিলনাড়ুর মাদুরাইতে রজনীকান্তকে উৎসর্গ করে তাঁর একটি মন্দির তৈরি করেছেন।
মাদুরাই: দক্ষিণী তারকা রজনীকান্তের এক ভক্তের পাগলামি এখন শিরোনামে। তামিলনাড়ুতে তৈরি হলো 'থালাইভা' রজনীকান্ত (Rajinikanth)-এর মন্দির! রজনীকান্তের এক ডাই-হার্ড ফ্যান তামিলনাড়ুর মাদুরাইতে রজনীকান্তকে উৎসর্গ করে তাঁর একটি মন্দির তৈরি করেছেন। ওই ভক্ত কার্তিক জানিয়েছেন, ‘আমাদের জন্য রজনীকান্ত ঈশ্বর। তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমি তাঁর জন্য এই মন্দির তৈরি করেছি।’ কার্তিক নিজের বাড়ির উঠোনে এই মন্দিরটি তৈরি করেছেন তিনি। রজনীকান্তের মূর্তিটির ওজন ২৫০ কেজি। তবে শুধু কার্তিক একা নন, তাঁর মেয়ে অনুসূয়াও রজনীকান্তের বড় অনুরাগী। তাঁরা জানিয়েছেন, ‘মন্দিরে যেমন দেবতার পুজো হয়, আমাদের বাড়ির এই মন্দিরে ঠিক একইভাবে রজনীকান্তের পুজো করা হচ্ছে।’
দেখুন
#WATCH | Tamil Nadu: A fan of actor Rajinikanth built a temple for him and installed a 250 kg idol of Rajinikanth, in Madurai (01/11) pic.twitter.com/pwAahbFdgx
— ANI (@ANI) November 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 02, 2023 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

