Ganesh Chaturthi: গণেশ চতুর্থীতে আজমিরের সিদ্ধি গণেশ মন্দিরে ৭৫১ কেজি-র 'রামধনু লাড্ডু' (দেখুন ভিডিও)

মন্দিরের পুরোহিত কৈলাশ চাঁদ গুপ্ত বলেন, "প্রতি বছরের মতো এবারও গণপতি সেবক মিত্র মণ্ডল গণেশচতুর্থী উৎসবের অংশ হিসেবে অনন্য কিছুর আয়োজন করেছে। আমরা প্রায় ৭৫১ কেজি ওজনের একটি 'রামধনু লাড্ডু' তৈরি করেছি

Rainbow Laddu in Ganesh Chaturthi Photo Credit: X@ANI

ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। আজ সেই দিন ৷ সিদ্ধিদাতা গণেশের বন্দনায় মেতে উঠেছেন দেশবাসী। গণপতি বাপ্পার ভোগের থালায় রকমারি খাবারের পাশাপাশি থাকে গণেশের প্রিয় মোদক ও লাড্ডু। গণেশ চতুর্থীর সকালে আজমেরের সিদ্ধি গণেশ মন্দির ভোগের জন্য একটি 'রামধনু লাড্ডু' প্রস্তুত করেছে , যার ওজন প্রায় ৭৫১ কেজি।

মন্দিরের পুরোহিত কৈলাশ চাঁদ গুপ্ত বলেন, "প্রতি বছরের মতো এবারও গণপতি সেবক মিত্র মণ্ডল গণেশচতুর্থী উৎসবের অংশ হিসেবে অনন্য কিছুর আয়োজন করেছে। আমরা প্রায় ৭৫১  কেজি ওজনের একটি 'রামধনু লাড্ডু' তৈরি করেছি। আমরা প্রায় ১০০ কেজি বেসন, ময়দা, চালের আটা, সুজি, ঘি ইত্যাদি ব্যবহার করেছি।  আমরা 'ভোগ'-এর পর প্রসাদ বিতরণ করব"

 

#WATCH | Rajasthan: Siddhi Ganesh Mandir in Ajmer prepares a 'rainbow laddu', weighing about 751 kgs on #GaneshChaturthi. pic.twitter.com/7NxxwhM1Kz

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement