Uttar Pradesh: যোগী রাজ্যে রেললাইনের ধার থেকে উদ্ধার মহিলার বিকৃত দেহ

উত্তর প্রদেশের আমেথিতে চাঞ্চল্যকর ঘটনা। আমেথির লোহারতা গ্রামের রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক মহিলার বিকৃত দেহ।

Uttar Pradesh: যোগী রাজ্যে রেললাইনের ধার থেকে উদ্ধার মহিলার বিকৃত দেহ
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

উত্তর প্রদেশের (Uttar Pradesh) আমেথি (Amethi)তে চাঞ্চল্যকর ঘটনা। আমেথির লোহারতা গ্রামের রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক মহিলার বিকৃত দেহ (Body Recovered)। উদ্ধার হওয়া মৃতা মহিলার বয়স ২৪ বলে জানিয়েছে পুলিশ। মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রেললাইনের ধরে মৃত অবস্থায় পড়ে থাকা মহিলার বাবার দাবি, তার মেয়ে যে ওষুধের দোকানে কাজ করতেন, সেখানেরই এক পুলিশ কর্মী তাকে খুন করে রেললাইনের ধারে ফেলে দেয়। এর আগে বেশ কয়েকবার সেই ব্যক্তি তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়েছিল বলেও মেয়েটির বাবা অভিযোগ করেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েকজনকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

রেললাইনের ধার থেকে উদ্ধার মহিলার বিকৃত দেহ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 18, 2025 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).