Gang Rape: রাতের অন্ধকারে অটোতে গণধর্ষণের শিকার তরুণী

শনিবার সকালেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

Gang Rape: রাতের অন্ধকারে অটোতে গণধর্ষণের শিকার তরুণী
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ ফের দেশে গণধর্ষণের ঘটনা। এ বার হায়দরাবাদে রাতের অন্ধকারে গণধর্ষণের শিকার তরুণী। জানা গিয়েছে,শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নিজামাবাদ এলাকায়। একা বাড়ি ফিরছিলেন তরুণী। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তিনি। এমনসময় তাঁকে একা দেখে অটোতে লিফটের প্রস্তাব দেয় অভিযুক্তরা। তাদের প্রস্তাবে রাজি হয়ে অটোতে চাপেন নির্যাতিতা। এরপরই দিচপল্লী এলাকায় নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। অটোর নম্বরের সাহায্যে অভিযুক্তদের নাগাল পাওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

রাতের অন্ধকারে অটোতে গণধর্ষণের শিকার তরুণী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2541 05:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).