Bahraich Wolf Attack: অব্যাহত আতঙ্ক! বাহরাইচে ফের নেকড়ে হানা, হাসপাতালে ১১ বছরের কিশোরী
এখনও পর্যন্ত নেকড়ের হামলার জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। হত কমপক্ষে ৪০ জন। কবে এই আতঙ্ক থেকে মুক্তি মিলবে? সেই আশায় বুক বাঁধছেন বাহরাইচের মানুষ।
নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহরাইচে(Bahraich) ফের নেকড়ে(Wolves) হানা। এ বার নেকড়ের আক্রমণের শিকার ১১ বছরের কিশোরী। গুরুতর জখম অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে(Hospital) ভর্তি সে। এই ঘটনায় আতঙ্কের ছায়া মাহাসি গ্রামে। মঙ্গলবার পঞ্চম নেকড়েটিকে খাঁচা বন্দি করতে সক্ষম হয় উত্তরপ্রদেশ বন দফতর। তাতে খানিকটা স্বস্তি ফিরেছিল বাহরাইচবাসীদের মধ্যে, তবে মঙ্গল রাতেই ফের নেকড়ের হানায় ঘুম উড়েছে তাঁদের। ষষ্ঠ নেকড়েটিকে উদ্ধার করতে তৎপর বন দফতর। রাস্তায়-রাস্তায় লাগানো হয়েছে ক্যামেরা। ড্রোনের সাহায্যে নেকড়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এলাকায়-এলাকায় চলছে মাইকিং। প্রসঙ্গত, এখনও পর্যন্ত নেকড়ের হামলার জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। হত কমপক্ষে ৪০ জন। কবে এই আতঙ্ক থেকে মুক্তি মিলবে? সেই আশায় বুক বাঁধছেন বাহরাইচের মানুষ।
Uttar Pradesh: Wolf attacks 11-year-old girl in Bahraich, admitted to hospital
Read @ANI Story | https://t.co/1RSTDsHUqF#WolfAttack #UttarPradesh #Bahraich pic.twitter.com/cu2TKA2HJ8
— ANI Digital (@ani_digital) September 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 11, 2024 09:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

