Wife Poisoned Husband's Coffee: প্রতিনিয়ত অত্যাচারের অভিযোগ, চোখের সামনে স্বামীকে নিস্তেজ দেখতে কফিতে বিষ মিশিয়ে খাওয়াল স্ত্রী
স্বামীর (Husband) কফিতে বিষ মেশানোর অভিযোগ উঠল স্ত্রীর (Wife) বিরুদ্ধে। কফিতে বিষ মিশিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা স্ত্রীর। এবার এমনই একটি ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফ্ফরনগর। যেখানে স্বামীর কফিতে বিষ মিশিয়ে তাঁকে খুনের পরিকল্পনা করে স্ত্রী। সঙ্গিনীর বিষ মেশানো কফি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন স্বামী। যার জেরে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালে রয়েছেন ওই ব্যক্তি। তবে তিনি এখনও বিপদ মুক্ত নন বলে খবর। এদিকে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগে সরব স্ত্রী। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই তিনি ওই পদক্ষেপ করেন বলে দাবি করেন স্ত্রী।
স্বামীর কফিতে বিষ মেশানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে...
UP: मुजफ्फरनगर में पत्नी ने पति को कॉफ़ी में पिलाया जहर, पति को गंभीर हालत में अस्पताल में भर्ती कराया गया. पति के साथ चल रहे घरेलू विवाद के बाद पत्नी ने उठाया ये कदम. pic.twitter.com/AZXgDCpNjt
— Priya singh (@priyarajputlive) March 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

