Cyclone Forecast: আগামী ৭ দিনের মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? বড় খবরে কী বলছে 'ওয়েদার রিপোর্ট' দেখুন
আবহাওয়ার (Weather Forecast) ব্যাপক পরিবর্তন চোখে পড়ছে সাম্প্রতিককালে। কোথাও কড়া রোদ আবার পরক্ষণেই বৃষ্টির আবহাওয়া, কোথাও আবার শিলাবৃষ্টি (Hailstorm) হচ্ছে। সবকিছু মিলিয়ে ভারতের উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব, পশ্চিম, প্রায় সর্বত্র আবহাওয়ার পরিবর্তন চোখে পড়তে শুরু করেছে। এসবের মাঝে এবার প্রকাশ্যে এল বড় খবর। জানা যাচ্ছে, তাপপ্রবাহের সঙ্গে ঝড়, বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি চোখে পড়লেও এখনই ঘূর্ণিঝড়ের কোনও সতর্কতা নেই। আগামী ৭ দিনের মধ্যে দেশের কোথাও কোনও ঘূর্ণিঝড় (Cyclone) চোখে পড়বে না। কোনও সাইক্লোন তৈরি হওয়ার খবর নেই বলে জানা যাচ্ছে। মে থেকে জুনের মাঝে কিংবা তারপরও বিভিন্ন সময় বিশেষ করে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়। তবে এবার আগামী ৭ দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই বলেই রিপোর্টে প্রকাশ।
আগামী ৭ দিন ঘূর্ণিঝড়ের কোনও সম্ভাবনা নেই...
#TWO pic.twitter.com/0xZdwLdkrz
— Cyclone Analysers (@CycloneAnalyser) May 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2025 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

