Narendra Modi: ৪০ কোটি গ্রামবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে তাঁর সরকার, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
মধ্যপ্রদেশের রেওয়ায় পঞ্চায়েত রাজ দিবসের অনুষ্ঠানে দেশের গ্রামন্নোয়নে তাঁর সরকারের ভূমিকা নিয়ে নানা দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মধ্যপ্রদেশের রেওয়ায় জাতীয় পঞ্চায়েত রাজ দিবসের অনুষ্ঠানে দেশের গ্রামন্নোয়নে তাঁর সরকারের ভূমিকা নিয়ে নানা দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মোদীর দাবি, জনধন যোজনায় দেশের ৪০ কোটি গ্রামবাসীর ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খুলেছে তার সরকার। আগের সরকার পঞ্চায়েত রাজ সিস্টেম পুরোপুরি ধ্বংস করেছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী।
পঞ্চায়েত স্তরে তাঁর সরকার প্রচুর অর্থ মঞ্জুর করেছে বলেও মোদী জানান। প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর পঞ্চায়েত সিস্টেমের জন্য ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। যেখানে এই বরাদ্দ তাঁর ক্ষমতায় আসার আগে ছিল ৭০ হাজার কোটি টাকা। দেশের পঞ্চায়েত ব্যবস্থা আরও মজবুত করার জন্য তার সরকার কাজ করে চলেছে বলে দাবি করেন তিনি। আরও পড়ুন-পিটিশন জমা দিতে না দেওয়ায় পুলিশকে হেনস্থা থেকে রাস্তায় বিক্ষোভ, আটক হলেন ওয়াইএসআরটিপি নেত্রী শর্মিলা (দেখুন ভিডিও)
দেশের ডিজিটাল ক্ষেত্রে বিপ্লব পঞ্চায়েতেও এসেছে বলে তিনি জানান। বিভিন্ন যোজনা, প্রকল্পের বাস্তবে রূপায়নের পিছনে প্রযুক্তি বা টেকনিলোজি বড় ভূমিকা নিচ্ছে বলে তিনি জানান।
দেখুন ভিডিয়ো
#WATCH | After 2014, the budget allocated for panchayats, which was earlier less than Rs 70,000 crores, has been increased to Rs 2 lakh crores: PM Modi on National Panchayati Raj Day in Rewa, Madhya Pradesh pic.twitter.com/TTp9nRyYmf
— ANI (@ANI) April 24, 2023
দেখুন টুইট
We opened bank accounts of over 40 crore people in villages under Jan Dhan scheme: Modi. COR MAS VT
— Press Trust of India (@PTI_News) April 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 24, 2023 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

