Video: পিটিশন জমা দিতে না দেওয়ায় পুলিশকে হেনস্থা থেকে রাস্তায় বিক্ষোভ, আটক হলেন ওয়াইএসআরটিপি নেত্রী শর্মিলা (দেখুন ভিডিও)

আজ সকাল থেকেই পদ্মপুকুরে ওয়াই এস শর্মিলার বাড়িতে তীব্র উত্তেজনা। হায়দরাবাদে টিএসপিএসসির প্রশ্নপত্র ফাঁস মামলায় এসআইটি অফিসে পিটিশন দিতে গেলে পুলিশ তাকে প্রথমে বাধা দেয়। এই সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

Video: পিটিশন জমা দিতে না দেওয়ায় পুলিশকে হেনস্থা থেকে রাস্তায় বিক্ষোভ, আটক হলেন ওয়াইএসআরটিপি নেত্রী শর্মিলা (দেখুন ভিডিও)
YSRTP Chief YS Sharmila Photo Credit: Twitter@ANI

অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির কন্যা ওয়াই এস শর্মিলা (Y S Sharmila) আবারও সংবাদের শিরোনামে। আজ সকাল থেকেই পদ্মপুকুরে ওয়াই এস শর্মিলার বাড়িতে তীব্র উত্তেজনা। হায়দরাবাদে টিএসপিএসসির  (TSPSC question paper leak case)  প্রশ্নপত্র ফাঁস মামলায় এসআইটি অফিসে পিটিশন দিতে গেলে পুলিশ তাকে প্রথমে বাধা দেয়। এই সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।শর্মিলা গাড়িতে উঠতে গেলে তাকে আটকানোর চেষ্টা করে পুলিশ। এ নিয়ে শর্মিলা ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই সময় উপস্থিত পুলিশ কর্মীদের হেনস্থা করতেও দেখা যায় শর্মিলাকে

এরপর পুলিশ  গাড়িতে উঠতে বাধা দিলে শর্মিলা রাস্তার মাঝে বসে অবস্থান বিক্ষোভ করেন। যার জেরে তেলেঙ্গানা পুলিশ  ওয়াই এস আর টি পি (YSRTP) প্রধান ওয়াইএস শর্মিলাকে আটক করেছে এবং তাকে স্থানীয় থানায় নিয়ে গেছে।

 

#WATCH | Telangana Police detains YSRTP Chief YS Sharmila and shifts her to the local police station. She was detained after police officials received information about her visiting SIT office over the TSPSC question paper leak case pic.twitter.com/n6VaYgRarx

— ANI (@ANI) April 24, 2023

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 24, 2023 01:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).