Video: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, তারপর কী হল দেখুন এই ভিডিওতে

Video: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী, তারপর কী হল দেখুন এই ভিডিওতে

চলন্ত ট্রেনে (Running Train) উঠতে গিয়ে পড়ে গেলেন যাত্রী (Pasenger)। আরপিএফ (RPF) কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল তাঁর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ রেল স্টেশনে (Ghaziabad Rail Station)। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রী পড়ে গেলেন। তখনও ট্রেনের হাতল ধরে আছেন তিনি। ট্রেনে তাঁকে কিছুটা টেনে নিয়ে যায়। এরপরই এক আরপিএফ কর্মী যাত্রীকে টেনে সরিয়ে নিয়ে আসেন। না হলে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে ওই যাত্রী পড়ে যেতেন। যাত্রীকে সরিয়ে দেওয়ার পর ওই আরপিএফ কর্মী প্ল্যাটফর্মে পড়ে যান। নেটিজেনরা ওই আরপিএফ এএসআই-র প্রশংসা করেছেন।

দেখুন ভিডিও:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 11, 2022 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).