Video: সময় রায়নার ভিডিয়োর সঙ্গে মোদীর পুরনো কৌতুকের ক্লিপংস যোগ করে বিতর্ক উসকে দিল কংগ্রেস, দেখুন

Video: সময় রায়নার ভিডিয়োর সঙ্গে মোদীর পুরনো কৌতুকের ক্লিপংস যোগ করে বিতর্ক উসকে দিল কংগ্রেস, দেখুন
Samay Raina, Narendra Modi (Photo credit: File Photo)

সময় রায়নার (Samay Raina) 'ইন্ডিয়াস গট লেটেন্ট'-এর কৌতুক নিয়ে যখন গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় কংগ্রেসের (Congress) সোশ্যাল হ্যান্ডেলে নতুন করে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যে ভিডিয়ো সময় রায়নার মুখ দিয়ে শুরু হলেও শেষ হয় নরেন্দ্র মোদীকে দিয়ে। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) একটি পুরনো কৌতুকের উল্লেখ করেন। এক অধ্যাপক কীভাবে নিজের মেয়ের আত্মহত্যার পর সুইসাইড নোটের বানান ঠিক করেন, সেই বিষয়ের অবতারণা করেন তিনি। তাঁর ছোটবেলায় তিনি এমনই একটি কৌতুক শুনেছিলেন বলে কংগ্রেসের তুলে ধরা ভিডিয়োতে বলতে শোনা যায় নরনেদ্র মোদীকে। সময় রায়নার ভিডিয়োর সঙ্গে নরেন্দ্র মোদীর পুরনো ভিডিয়ো কোলাজ করে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে নয়া বিতর্ক উসকে দেয় কংগ্রেস।

দেখুন কংগ্রেসের পোস্ট করা ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 19, 2025 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).