Uttrakhand : উত্তরাখন্ডের টানেল বিপর্যয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নিয়ে আসা হল বোরিং মেশিন
১২ নভেম্বর টানেলটির একাংশ কাজ চলার সময় ভেঙে পড়ে
উত্তরাখন্ডে টানেল বিপর্যয়ে াটকে পড়া শ্রমিকদের সাহায্যের জন্য এবার নিয়ে আসা হল টানেল বোরিং মেশিন। এখনও পর্যন্ত প্রায় ৪০ জন শ্রমিক সিল্কয়াড়া টানেলের মধ্যে আটকে রয়েছে বলে জানা গেছে।
১২ নভেম্বর টানেলটি আংশিক ভেঙে পড়ে বলে জানা গেছে। শুক্রবার বিকেল ২.৪৫ নাগাদ টানেলের পঞ্চম পাইপটি যথাযথভাবে ফিট করার সময় টানেলের মধ্যে বিকট একটি আওয়াজ শোনা যায়। যার পর থেকে টানেলের মধ্যে উদ্ধারকার্য বন্ধ হয়ে যায়। ৪৫৩১ মিটারের সিল্কইয়ারা টানেলটি চারধাম প্রজেক্টের অর্ন্তভুক্ত।যেটি গঙ্গোত্রী এবং যমুনোত্রীকে একসঙ্গে যুক্ত করবে।
টানেলের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যের জন্য এসেছেন ইন্টারন্যাশন্যাল টানেলিং আন্ডারগ্রাউন্ড স্পেসের প্রফেসর আর্নল্ড ডিস্ক।
VIDEO | A boring machine arrives at Uttarkashi's Silkyara tunnel in which 41 workers have been stuck since November 12. #UttarakhandTunnelCollapse pic.twitter.com/m6caE8lD2f
— Press Trust of India (@PTI_News) November 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 20, 2023 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

