Uttar Pradesh Road Accident: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইকের সঙ্গে সজোরে ধাক্কা মারুতি ভ্যানের, পথের বলি চার বন্ধু-সহ ৬

বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন চার বন্ধু। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আচমকা সামনে থেকে একটি মারুতি ভ্যান চলে আসে। সজোরে ধাক্কা লাগে বাইকের সঙ্গে গাড়ির।

Uttar Pradesh Road Accident: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাইকের সঙ্গে সজোরে ধাক্কা মারুতি ভ্যানের, পথের বলি চার বন্ধু-সহ ৬
Uttar Pradesh Road Accident (Photo Credits: X)

Uttar Pradesh Road Accident: বাইকে করে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন চার বন্ধু। মাঝপথে দুর্ঘটনার কবলে বাইক। উত্তরপ্রদেশের শাহজানপুর (Shahjahanpur) জেলায় পথের বলি ছেলেবেলার চার বন্ধু। মঙ্গলবার ভোররাত ২টো নাগাদ বারখেদার কাছে কাটরা-জালালাবাদ রোড ধরে আসছিল বাইকটি। বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন চার বন্ধু। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে আচমকা সামনে থেকে একটি মারুতি ভ্যান চলে আসে। সজোরে ধাক্কা লাগে বাইকের সঙ্গে গাড়ির। বাইক থেকে ছিটকে পড়েন চার বন্ধু - রবি, আকাশ, দীনেশ, অভিষেক। ঘটনাস্থলেই মারা যান তাঁরা। চার বন্ধুর বয়স ১৮-২২ এর মধ্যে। কঙ্কালসার অবস্থা হয়েছে বাইকটির। দুর্ঘটনায় মারুতি ভ্যান চালক এবং এক যাত্রীরও মৃত্যু হয়েছে। গুরুতর আহত গাড়িতে থাকা আরও দুজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিওয়ে যাওয়া হয়েছে।

পথের বলি ৪ বন্ধুঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).